সরকারি কাজে বাধা দেওয়ায় ইউপি সদস্যের কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি
১৭ জুন ২০২২, ০৮:৪১আপডেট : ১৭ জুন ২০২২, ০৮:৪৬

সরকারি কাজে বাধা দেওয়ায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ের চার নম্বর ওয়ার্ডের সদস্য মুক্তার হোসেনকে (৩৬) দুই মাসের করাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) বিকালে ইউনিয়নের রায়কালী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তাকে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম হাবিবুল হাসান। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মুক্তার হোসেন রায়কালী খাঁ পাড়া গ্রামের মৃত হাফেজ উদ্দীনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ইউএনও হাবিবুল হাসান রায়কালী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন। ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা দেন মুক্তার হোসেন। তিনি ইউএনওর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। সেখানে ভ্রাম্যমাণ আদালতে তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এরপর কারাগারে পাঠানো হয়।

হাবিবুল হাসান বলেন, ‌‘ইউপি সদস্য মুক্তার হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা দিয়েছেন এবং আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। এ কারণে তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, তাকে বিকালেই জয়পুরহাট কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মুক্তারের বিরুদ্ধে স্কুলছাত্রী অপহরণের মামলা হয়েছিল। তাকে উদ্ধার ও আসামি মুক্তার হোসেনকে গ্রেফতার করা হয়। পরে আদালত থেকে জামিন পেয়েছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি