স্ত্রীর সঙ্গে প্রেমের অভিযোগে যুবককে ছুরিকাঘাতে হত্যা

রাজশাহী প্রতিনিধি
১৯ জুন ২০২২, ২৩:০৯আপডেট : ১৯ জুন ২০২২, ২৩:০৯

রাজশাহী নগরীতে স্ত্রীর সঙ্গে প্রেমের অভিযোগে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার (১৯ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মহানগরীর শাহমখদুম থানাধীন নওপাড়া (মাস্টাপাড়া) এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান মুকুল (৪৫) পবা উপজেলার বড়গাছি গ্রামের আব্দুল গাফফারের ছেলে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নওহাটার বাসিন্দা টিটন আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ভাড়া বাসা থেকে বের হন মুকুল। আগে থেকেই সেখানে অপেক্ষা করছিলেন টিটন। তাকে দেখামাত্রই ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর অবস্থায় মুকুলকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘মুকুল শাহমুখদুম থানার মাস্টারপাড়া এলাকায় এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকেন। ভাড়া বাড়ির পাশেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তাকে হত্যা করে পালানোর সময় শাহমখদুম থানা পুলিশের টহল টিম ধাওয়া দিয়ে টিটনকে আটক করেছে। এ সময় পালাতে গিয়ে আহত হন টিটন। তার মাথায় আঘাত পাওয়ায় পুলিশি হেফাজতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মেহেদী হাসান আরও বলেন, ‘কিছুদিন আগে টিটনের স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে নিয়ে গেছেন মুকুল। ওই ক্ষোভে মুকুলকে ছুরিকাঘাত করেন টিটন। মুকুলের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা হয়নি। চিকিৎসার পর প্রধান অভিযুক্ত টিটনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের