বাসে হেরোইন রাখা চালক-সুপারভাইজারের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
২১ জুন ২০২২, ১৭:৪৯আপডেট : ২১ জুন ২০২২, ১৭:৪৯

হেরোইন রাখার দায়ে মাদক মামলায় এক বাস চালক ও সুপারভাইজারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সিরাজগঞ্জের আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার উল্লাপাড়া উপজেলার শিবপুর গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে ও রিফাত পরিবহনের বাস চালক সোহাগ আলী এবং একই উপজেলার রামকান্তপুর গ্রামের মৃত জিতু প্রামানিকের ছেলে ওই একই বাসের সুপারভাইজার লিটন হোসেন। জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আব্দুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণীতে জানা গেছে, ২০১৮ সালের ২৯ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ এর একটি দল নাটোর থেকে আসা ঢাকাগামী রিফাত পরিবহনের বাসে তল্লাশি করেন। এ সময় বাসের চালক ও সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদ করলে তাদের দেখানো বাংকার থেকে ৮৫৬ গ্রাম হেরোইন উদ্ধার করে র‍্যাব।

পরে র‍্যাবের ডিএডি ইউনুস আলী সলংগা থানায় উদ্ধার করা হেরোইনসহ তাদেরকে আসামি করে একটি মামলা করেন। মোট আট সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

/এফআর/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের