ট্রাকচাপায় প্রাণ গেলো চার শিক্ষকসহ ৫ জনের

রাজশাহী ও নওগাঁ প্রতিনিধি
২৪ জুন ২০২২, ১১:০৩আপডেট : ২৪ জুন ২০২২, ১১:১৯

নওগাঁ সদর উপজেলায় ট্রাকের চাপায় চার শিক্ষকসহ অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন।

শুক্রবার (২৪ জুন) সকাল ৮টায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি। 

স্থানীয়রা জানান, নিয়ামতপুর উপজেলা থেকে অটোরিকশায় নওগাঁ শহরের দিকে যাচ্ছিলেন কয়েকজন শিক্ষক। সকাল ৮টার দিকে বাবলাতলী মোড়ে অটোরিকশাকে ধাক্কা দেয় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি ট্রাক। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চার শিক্ষকসহ পাঁচ জন মারা যান। আহত হয়েছেন একজন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারে কাজ করছে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, অটোরিকশায় ধাক্কা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই অটোরিকশার পাঁচ যাত্রী মারা গেছেন। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক ও অটোরিকশা পুলিশের হেফাজতে রয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে। নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় ভীমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাবুব আলম জানান, নিহতদের মধ্যে চারজন শিক্ষক। তারা প্রশিক্ষণের জন্য রাজশাহী যাচ্ছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী