৪ শিক্ষক নিহত, বেপরোয়া গতিতে ট্রাক চালানোর কথা স্বীকার

নওগাঁ প্রতিনিধি
০৬ জুলাই ২০২২, ১৮:০১আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৮:০১

নওগাঁ সদর উপজেলায় চার শিক্ষকসহ পাঁচ জন নিহতের ঘটনায় ট্রাকচালক রেজাউল করিম নবীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (৬ জুলাই) দুপুরে নওগাঁ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তাকে গ্রেফতারের বিষয়টি জানান র‌্যাব-৫-এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার। 

এর আগে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মান্দা উপজেলার সাবাইহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি দল। গ্রেফতার রেজাউল করিম নবী (৩৫) মান্দা উপজেলার বড়মুল্লক গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে।

আরও পড়ুন: ট্রাকচাপায় প্রাণ গেলো চার শিক্ষকসহ ৫ জনের

রিয়াজ শাহরিয়ার বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনরা দুটি মামলা করেছেন। দুই মামলায় ট্রাকচালক রেজাউলকে প্রধান আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক ছিলেন রেজাউল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল বেপরোয়া গতিতে ট্রাক চালানোর কথা স্বীকার করেছেন। সংবাদ সম্মেলন শেষে দুপুরে রেজাউলকে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন র‌্যাবের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম।

আরও পড়ুন: বিসিএস ক্যাডার হওয়া হলো না লেলিনের

প্রসঙ্গত, গত ২৪ জুন সকাল ৮টায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলী মোড় এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে চাপা দেয় ট্রাকটি। এতে চার শিক্ষক ও অটোরিকশাচালক নিহত হন। 

নিহত শিক্ষকরা হলেন লেলিন সরকার (২৭), দেলোয়ার হোসেন (৪৮), মকবুল হোসেন (৫৮) জান্নাতুন নেছা (৩৫) ও সিএনজি অটোরিকশাচালক সেলিম রেজা (৪২)। দুর্ঘটনায় নুরজাহান বেগম (৩০) নামে আরও এক শিক্ষক আহত হন। হতাহতরা নিয়ামতপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী শিক্ষক পদে চাকরি করেন। আহত নুরজাহান বেগম রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি