সিরাজগঞ্জ মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৭ জুলাই ২০২২, ১৫:১২আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৭:৪৮

স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ির দিকে ছুটছে মানুষ। এতে মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল থেকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে।

সোলেমান, মিরাজ, পারভিন, জেসমিন ও শিল্পী নামের কয়েকজন বাসযাত্রী জানান, তারা গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করেন। বাড়ি সিরাজগঞ্জে কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া গ্রামে। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সকাল ৬টায় গাজীপুর থেকে বাসে রওনা হয়েছেন।

তারা আরও জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের বিভিন্ন জায়গায় যানজট কাটিয়ে বেলা ১১টায় সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় পৌঁছান তারা। এর মধ্যে কেটে গেছে প্রায় পাঁচ ঘণ্টা। যানবাহনের ধীরগতি থাকায় এখান থেকে বাড়ি পৌঁছাতে তাদের আরও প্রায় ২৫ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হবে।

মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, বুধবার (৬ জুলাই) রাত থেকেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে যানবাহনের চাপ অনেক বেড়েছে। মহাসড়কে যানবাহনের চাপ আরও বাড়বে। তবে মহাসড়কের কোথাও যানজট বা ধীরগতি সৃষ্টি হয়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, সকালে একটু গাড়ির চাপ ছিল। বর্তমানে বঙ্গবন্ধু সেতু গোলচত্বর এলাকা স্বাভাবিক রয়েছে।

সিরাজগঞ্জের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক জানান, ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নিরাপদ করতে জেলা ট্রাফিক বিভাগ ও জেলা পুলিশের ৫৬৭ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তারা রাত-দিন পর্যায়ক্রমে মহাসড়কে দায়িত্ব পালন করছেন।

/এমএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি