শ্বশুরবাড়িতে মেম্বারের লাশ

নাটোর প্রতিনিধি
১২ জুলাই ২০২২, ১৫:২৫ আপডেট : ১২ জুলাই ২০২২, ১৭:১৭

নাটোরের নলডাঙ্গা উপজেলায় আব্দুল আলিম নামে এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। তার দ্বিতীয় স্ত্রীকে ছুরিকাহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন স্বজনরা।

মঙ্গলবার (১২ জুলাই) সকালে উপজেলার মাধনগর ইউনিয়নের জোয়ানপাড়ায় শ্বশুরবাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। আব্দুল আলিম ওই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য। তার বাড়ি ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মাধনগর গ্রামে। 

ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার জানান, ৬-৭ বছর আগে দ্বিতীয় বিয়ে করেন আব্দুল আলিম। গতরাতে তিনি ওই স্ত্রীর সঙ্গে ছিলেন। মধ্যরাতে ডাকচিৎকারে ছুটে আসেন আব্দুল আলিমের শাশুড়ি। এ সময় জানালা ভেঙে মেয়েকে ছুরিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন তিনি। পাশেই জামাইয়ের লাশ পড়ে থাকতে দেখেন। পরে মেয়েকে রাজশাহী মেডিক্যালে নিয়ে যান তারা।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকালে লাশ উদ্ধার করা হয়েছে। মাথায় হালকা চামড়া ছিলে গেছে। তবে এটা কোনও বড় ধরনের আঘাতের চিহ্ন নয়, যাতে মৃত্যু হতে পারে। এ ঘটনায় তদন্ত করা হবে।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো খড়ের নিচে থাকা যুবকের লাশ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি