বেশি দামে চার্জার ফ্যান বিক্রি করায় ২০ হাজার জরিমানা

বগুড়া প্রতিনিধি
২৩ জুলাই ২০২২, ১৯:২৪আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৯:২৪

বেশি দামে চার্জার ফ্যান বিক্রি করায় বগুড়ার নদী বাংলা কমপ্লেক্সের আল মদিনা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকসের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৩ জুলাই) দুপুরে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল ইসলাম রিজভী।

ভোক্তা অধিকার সূত্র ও ক্রেতারা জানান, বগুড়া শহরের সাতমাথা সংলগ্ন নদী বাংলা কমপ্লেক্সের আল মদিনা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকসে পাইকারি ও খুচরা দামে ইলেকট্রনিকস সামগ্রী বিক্রি করা হয়। দীর্ঘদিন ধরে ক্রেতাদের কাছে বেশি দামে জিনিসপত্র বিক্রি করে আসছেন দোকান মালিক। বিদ্যুৎ সংকট কাজে লাগিয়ে চার হাজার ৮০০ টাকার চার্জার ফ্যান ক্রেতার কাছে ছয় হাজার ১০০ টাকায় বিক্রি করেন তিনি। অভিযোগ পাওয়ার পর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল ইসলাম রিজভী শনিবার দুপুরে ওই দোকানে অভিযান চালান। কাগজপত্র যাচাই করে দেখা যায়, প্রতিটি চার্জার ফ্যান এক থেকে এক হাজার ২০০ টাকা বেশি দামে বিক্রি করছেন মালিক। অভিযোগের সত্যতা পাওয়ায় দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন তিনি। 

সহকারী পরিচালক ইফতেখারুল ইসলাম রিজভী বলেন, ‘অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

/এএম/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম