‘বিএনপি আমলে দেশ ভালো ছিল, আ.লীগ পিছিয়ে দিয়েছে’

নাটোর প্রতিনিধি
২৩ জুলাই ২০২২, ২১:৫৫আপডেট : ২৩ জুলাই ২০২২, ২১:৫৫

বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বাংলাদেশের অবস্থা খারাপের দিকে যাবে। বিএনপি শাসনামলে দেশ অনেক ভালো ছিল। আওয়ামী লীগ সরকার সেই অবস্থা থেকে দেশকে অনেক পিছিয়ে দিয়েছে।’

শনিবার (২৩ জুলাই) দুপুরে নাটোরের বড়াইগ্রাম পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

দুলু বলেন, ‘বিএনপি শাসনামলে দেশে বিদ্যুতের ইউনিটের সর্বোচ্চ দাম ছিল তিন টাকা। বর্তমানে বিদ্যুতের প্রতি ইউনিটের দাম দাম ১২ থেকে ১৭ টাকা। কুইক রেন্টালের নামে সরকার মানুষকে কুইক আলো দিলেও সে কুইক আলো এখন জ্বালাতে পারছে না। কেননা, সরকারের এখন বিদ্যুৎ, ডিজেল, পেট্রোল কেনার টাকা নেই। এ অবস্থায় আগামী এক মাসের বাংলাদেশের অবস্থা খারাপের দিকে যাবে।’

শহরের আলাইপুর এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বড়াইগ্রাম পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম শরিফুল হক মুক্তার সভাপতিত্বে এবং সদস্য সচিব ইসহাক আলীর সঞ্চালনায় ওই সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ।

/এফআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান