মেস থেকে পলিটেকনিক ছাত্রীর মরদেহ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
৩১ জুলাই ২০২২, ১৫:৪৮আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৬:০৫

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে নগরীর সপুরা ছয়ঘাটি এলাকা থেকে গলায় ফাঁস দেওয়া লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, ওই ছাত্রীর নাম জনি সুরাইয়া (২০)। তিনি নওগাঁর মান্দা উপজেলার শংকরপুর গ্রামের আব্দুল জব্বারের মেয়ে। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত ছিলেন। সপুরা ছয়ঘাটি এলাকায় একটি ছাত্রী নিবাসে থাকতেন তিনি।

রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, মেয়েটি ছাত্রী নিবাসের সিঙ্গেল রুমে থাকতেন। অনেক বেলা হয়ে গেলেও রুম না খোলায় বাইর থেকে অনেক ডাকাডাকি করা হয়। তবুও সাড়া না পেয়ে মেস মালিক পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। বর্তমানে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এরপর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী