জুমার নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় কনস্টেবল নিহত 

নাটোর প্রতিনিধি
০৫ আগস্ট ২০২২, ২২:৫৬আপডেট : ০৫ আগস্ট ২০২২, ২২:৫৬

জুমার নামাজ পড়তে মসজিদে যেতে রাস্তা পার হচ্ছিলেন এক পুলিশ কনস্টেবল। কিন্তু সড়কে বাসের ধাক্কায় নিহত হয়েছেন পুলিশ সদস্য ফিরোজ আহমেদ (৪০)। তিনি বনপাড়া হাইওয়ে থানায় কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন।

শুক্রবার (৫ আগস্ট) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকার লালপুর-বনপাড়া রাস্তার হারোয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টা ২৫ মিনিটে মারা যান তিনি। তিনি সিরাজগঞ্জের বেলকুচির কল্যাণপুর গ্রামের আব্দুল হালিম মুন্সির ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, বনপাড়া হারোয়া মসজিদে জুমার নামাজ পড়তে যাওয়ার সময় লালপুর থেকে বনপাড়াগামী রাফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে পেছন থেকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা যান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনার পর ওই বাসটি আটক করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছে। মরদেহ রাজশাহী থেকে আনার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এফআর/
সম্পর্কিত
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ কাটেনি মানুষের
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪, মামলা ৫২
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস