পুলিশ পরিচয়ে ছিনতাইকালে আটক সেই যুবলীগ নেতা বহিষ্কার

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৮ আগস্ট ২০২২, ০৮:৫৪আপডেট : ০৮ আগস্ট ২০২২, ০৮:৫৪

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সড়কে পুলিশ পরিচয়ে ছিনতাইকালে আটক যুবলীগ নেতা রাহাত খান রুবেলকে (৩২) সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

রবিবার (৭ আগস্ট) উপজেলা যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন খান ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বিদ্যুৎ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রাহাত খানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণ হওয়ায় তাড়াশ উপজেলা যুবলীগের প্রচার সম্পাদকের পদ থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হলো। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দলীয় কোনও কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করতে পারবেন না।

উল্লেখ্য, গত ৫ আগস্ট তাড়াশ-রাণীরহাট আঞ্চলিক সড়কের বেরখারি এলাকায় একটি মোটরসাইকেল থামিয়ে তিন জনের কাছে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের চেষ্টা করেন রাহাত খান। এ সময় ৯৯৯-এ কল পেয়ে তাকে আটক করে তাড়াশ থানা পুলিশ। পরদিন আদালতে পাঠানো হয়।

/এসএইচ/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
মোহাম্মদপুরে বাড়ির ফটকে ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেফতার
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি