হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

হবিগঞ্জ প্রতিনিধি
০৭ মে ২০২৫, ১৮:০১আপডেট : ০৭ মে ২০২৫, ১৮:০১

শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা, মামলা বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের জেলা আহ্বায়ক আরিফ তালুকদার ও সদস্যসচিব মাহদী হাসানের যৌথ নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার রাতে কমিটির জেলা মুখপাত্র রাশেদা বেগম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি আদর্শিক ছাত্রসংগঠন। এনামুল হক দীর্ঘদিন ধরে সংগঠনের শৃঙ্খলা লঙ্ঘন করে চলছিলেন। তিনি সংগঠনের পদ-পদবি ব্যবহার করে মামলা বাণিজ্যে যুক্ত ছিলেন এবং সহিংস কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। এসব কারণে তাকে সংগঠনের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হলো।

সংগঠনের জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসান বলেন, ‘আমরা নীতি-আদর্শবিরোধী ও দুর্নীতিপরায়ণ ব্যক্তিকে সংগঠনে জায়গা দিই না। এনামুল আদর্শবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকায় বহিষ্কার করা হয়েছে।’

অভিযোগের বিষয়ে এনামুল হক বলেন, ‘যে অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা সঠিক নয়। এ ছাড়া জেলা কমিটির নেতারা অপর জেলা নেতাকে বহিষ্কার করতে পারেন না। সেটি সংগঠনপরিপন্থি।’

/এএম/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
বগুড়ার সেই এনসিপি নেতাকে টিটিসি থেকে বহিষ্কার
জিয়ার মৃত্যুবার্ষিকীতে অশ্লীল নৃত্য, সভাপতি-সম্পাদক বহিষ্কার
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি