স্ত্রীকে হত্যার ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

বগুড়া প্রতিনিধি
১১ আগস্ট ২০২২, ১৮:২৮আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৮:২৮

বগুড়ার সোনাতলায় দাম্পত্য কলহের জেরে স্ত্রী সুলতানা বেগম রুমাকে গলা কেটে হত্যার ১০ বছর পর স্বামী সোবহান আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে বগুড়ার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া ইয়াছমিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সোবহান আলী (৪৫) সোনাতলা উপজেলার সোনাকানিয়া গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে।

মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত পিপি পদ্ম কুমার দেব বলেন, সাংসারিক নানা বিষয় নিয়ে স্ত্রী সুলতানা বেগম রুমার সঙ্গে সোবহান আলীর ঝগড়া-বিবাদ লেগে থাকতো। ২০১২ সালের ১৮ নভেম্বর সকালে টাকা নিয়ে আবারও তাদের ঝগড়া হয়। একপর্যায়ে সোবহান ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে স্ত্রীকে হত্যা করেন। এরপর মরদেহ বাথরুমে ফেলে রাখেন। এ ঘটনায় রুমার মা রোকেয়া বেগম সোনাতলা থানায় সোবহান আলীর বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্ত শেষে সোনাতলা থানার এসআই মহিউদ্দিন আদালতে চার্জশিট দেন। গ্রেফতারের পর থেকে সোবহান কারাগারে রয়েছেন।

তিনি বলেন, দীর্ঘ ১০ বছর এ মামলার রায় হয়েছে। আসামিপক্ষে মামলা পরিচালনা করেছেন অ্যাডভোকেট মোস্তফা কামাল পরাগ।

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি