মাদক মামলায় আসামির যাবজ্জীবন 

নাটোর প্রতিনিধি
১১ আগস্ট ২০২২, ১৯:৫৫আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৯:৫৫

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মানিকপুরে তিন লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪০ গ্রাম হেরোইন জব্দের ঘটনায় একজনের যাবজ্জীবন ও অপর আসামিকে সাত বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় উভয়কে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দীন এই রায় ঘোষণা করেন।

কোর্ট ইন্সপেক্টর নজমূল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শওকত হোসেন ওরফে শাখাওয়াত জামালপুর জেলার বকশিগঞ্জ থানার বায়েনপাড়া গ্রামের শারাফাত আলীর ছেলে এবং সাত বছর কারাদণ্ডপ্রাপ্ত মো. সারভিস বকশীগঞ্জের মিয়াপাড়ার ইংকু মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ জানুয়ারি মানিকপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী  যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় পুলিশ। ওই সময় শাখাওয়াতের কাছ থেকে ৩০ গ্রাম এবং সারভিসের থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। ওই ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ার আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে রায় ঘোষণা করেন আদালত। তবে আসামি সারভিস পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।

/টিটি/ 
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম