স্ত্রীর জন্য রক্তদাতা খুঁজে ফেরা হলো না দুরুল হুদার 

নাটোর প্রতিনিধি
১৭ আগস্ট ২০২২, ১৪:৪৩আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৪:৪৬

শিশুকাল থেকে থ্যালাসেমিয়ায় ভুগছেন দুরুল হুদা সাগরের (৪৫) স্ত্রী। দুই মাস পর পর তার শরীরে রক্ত দিতে হয়। সময় হয়ে আসায় বুধবার (১৭ আগস্ট) সকালে রক্তদাতার সন্ধানে মোটরসাইকেল নিয়ে বের হন দুরুল হুদা। কিন্তু রক্তদাতা খুঁজে আর ফিরতে পারেননি। 

দুপুর সাড়ে ১২টায় নাটোর শহরের হরিশপুর বাইপাস এলাকায় ট্রাকচাপায় দুরুল হুদা নিহত হয়েছেন। তিনি প্রশিকা মানবিক উন্নয়নকেন্দ্রের কর্মকর্তা। বাগাতিপাড়া উপজেলার তমালতলা অফিসের শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

সাগরের সহকর্মী মোতাহার হোসেন বলেন, ‘১২ বছর ধরে বাগাতিপাড়া শাখায় কাজ করেছেন তিনি। পরিবার নিয়ে তমালতলায় থাকতেন। তাদের একটি ছেলে রয়েছে। সে রাজশাহী পলিটেকনিকে পড়াশোনা করে। আজ সকালে অফিস থেকে মৌখিক ছুটি নিয়ে স্ত্রীর জন্য রক্তদাতার খোঁজে শহরে যান দুরুল হুদা। দুপুরে খবর আসে, তিনি দুর্ঘটনায় মারা গেছেন।’

প্রত্যক্ষদর্শী সবুজ জানান, মোটরসাইকেল ধীরে চালিয়ে রাস্তার পাশ দিয়ে শহরের দিকে যাচ্ছিলেন সাগর। এ সময় পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক তাকে অতিক্রম করতেই মোটরসাইকেলের হ্যান্ডেলে ধাক্কা লাগে। এতে রাস্তায় পড়ে যান তিনি। এরপর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী