বিলের পাশে এসএসসি পরীক্ষার্থীর লাশ, পরিবারের দাবি হত্যা

নাটোর প্রতিনিধি
২৮ আগস্ট ২০২২, ১০:৪৭আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১০:৪৭

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় জাহিদুল ইসলাম জাহিদ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় নাটোর সদর-বাগাতিপাড়া সীমান্তবর্তী বাগাতিপাড়া বিলের পাশ থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

জাহিদ বাগাতিপাড়া উপজেলার কাকফো এলাকার রাশেদুল ইসলাম রাশুর ছেলে। সাধুপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী দেওয়ার কথা ছিল তার।

স্বজনরা জানান, নানার বাড়ি একই উপজেলার দয়ারামপুরের কাঠালবাড়ি ডালিপট্টিতে থাকতো জাহিদ। পরিচিত একজনকে রক্ত দেওয়ার কথা বলে শনিবার দুপুরের দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর ফেরেনি। সকালে বাগাতিপাড়া বিল এলাকায় লাশ দেখে স্বজনদের খবর দেন পথচারীরা। এরপর তারা এসে লাশ শনাক্ত করেন।

জাহিদের বোন রাশেদা খাতুন বলেন, ‘তিন বছর আগে স্কুলের পাশে একটি বাড়ির মেয়ের সঙ্গে আমার ভাইয়ের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জাহিদ ওই মেয়েকে বোরকা, থ্রি-পিস, এমনকি একটি ছাগলও কিনে দিয়েছে। মেয়ের মা বিষয়টা জানেন। তিনি জাহিদকে উৎসাহ দিতেন এই বলে যে, ‘‘যা কিছু করো আর দাও সব তোমাদেরই থাকবে’’। সম্প্রতি তিনি মেয়ের নামে মাসিক ৫০০ টাকার একটি ডিপিএস করে দিতে বলেন জাহিদকে। কিন্তু নিজের আয় না থাকায় ওই টাকা দিতে পারবে না বলে জানায় আমার ভাই। এ নিয়ে তাদের সঙ্গে মনোমালিন্য চলছিল। এসব বিষয় নিয়ে ক্ষুব্ধ হয়ে তারা আমার ভাইকে হত্যা করিয়েছে।’

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, জাহিদের নাক-মুখ রক্তাক্ত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ ঘটনার বিস্তারিত বলা যাবে।

/এসএইচ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের