ছাত্রের লাশ উদ্ধার, কিশোরী ‘প্রেমিকা’ সেফ কাস্টডিতে

নাটোর প্রতিনিধি
২৯ আগস্ট ২০২২, ১৯:৪৩ আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১৯:৫৫

নাটোরের বাগাতিপাড়ার বিল থেকে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় নিহতের নবম শ্রেণি পড়ুয়া কিশোরী ‘প্রেমিকাকে’ সেফ কাস্টডিতে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৯ আগস্ট) বিকালে নারী ও শিশু আদালতের বিচারক আব্দুর রহিম ওই আদেশ দেন। এর আগে, দুপুরে ওই আসামিকে আদালতে তোলে পুলিশ।

কোর্ট ইন্সপেক্টর নাজমুল হক জানান, সোমবার তাকে আদালতে হাজির করা হলে বয়স বিবেচনায় সেফ কাস্টডিতে পাঠানোর আদেশ দেন। তাকে নাটোর কারাগারের মাধ্যমে আজই রাজশাহী পাঠানো হবে।

জানা গেছে, রবিবার সকালে বাগাতিপাড়া বিল থেকে পীরগঞ্জ সাধুপাড়া স্কুলের এসএসসি পরীক্ষার্থী উপজেলার কাকফো এলাকার রাশুর ছেলে জাহিদুল ইসলামের (১৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের নাক-মুখ দিয়ে রক্ত পড়তে দেখা যায়। দীর্ঘ তিন বছর ধরে ওই কিশোরীর সঙ্গে জাহিদের প্রেম চলছিল। দুজনের মনোমালিন্যের কারণে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন নিহতের বোন রাশেদা ও মা জাহেদা বেগম।

এই ঘটনায় রবিবার রাতে নিহতের মা বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এরপর কিশোরী প্রেমিকাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে ওই আসামিকে আদালতে তোলা হয়।

বাগাতিপাড়া থানার ওসি সিরাজুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তফা কামাল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোরীর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার দেওয়া তথ্যানুযায়ী ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। খুব দ্রুত হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারসহ হত্যার রহস্য উদঘাটন হবে।

/এফআর/
সম্পর্কিত
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো খড়ের নিচে থাকা যুবকের লাশ
সর্বশেষ খবর
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বিমানবন্দরে জামায়াত এমপিদের ‘তুলকালাম কাণ্ড’
বিমানবন্দরে জামায়াত এমপিদের ‘তুলকালাম কাণ্ড’
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি