ওএমএস-টিসিবির প্রভাবে কমেছে চালের দাম: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৮ আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৮

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘খাদ্যবান্ধব, ওএমএস ও টিসিবির প্রভাবে চালের দাম প্রতি কেজিতে ৫-৬ টাকা কমেছে। আরও সহনশীল কমবে।’

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে নওগাঁর পোরশা উপজেলার সড়াই গাছি মোড়ে ওএমএসের চাল বিতরণ কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় মন্ত্রী উপকারভোগী সাধারণ মানুষের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন। তার সঙ্গে খাদ্য বিভাগ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘সারা দেশে নিরবিচ্ছিন্ন, সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে খাদ্যবান্ধব, ওএমএস ও টিসিবির চাল বিতরণ হচ্ছে। এসব কর্মসূচিতে অপেক্ষাকৃত পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দরিদ্র, নিম্ন আয়ের ও তৃতীয় লিঙ্গের মানুষ অগ্রাধিকার পাচ্ছেন। বিতরণ কার্যক্রমে কোথাও কোনও অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। অনিয়ম হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রোপা আমন মৌসুমে কৃষকরা যাতে উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পায় সেদিকে খেয়াল রেখে পরিকল্পনা গ্রহণের কথাও জানান মন্ত্রী।

/এফআর/
সম্পর্কিত
১৩৫ টাকার পোলাওয়ের চাল ২৩০ টাকা, ‘জীবনেও এত দাম দেখি নাই’
মন্ত্রণালয়ে আরেকটু বোঝার পরই সিদ্ধান্ত নেবো কীভাবে দুর্নীতি সরানো যায়: খাদ্যমন্ত্রী
খাদ্যগুদামে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম