চায়ের দোকান থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা

পাবনা প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২২, ১৩:২১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৩:২৭

পাবনার চাটমোহর উপজেলায় পূর্ব বিরোধের জেরে হাফিজুর রহমান (২৬) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। 

রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের হান্ডিয়াল স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। হত্যায় জড়িত থাকার অভিযোগে রমজান আলী ফকির (৩৮) নামে একজনকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

হাফিজুর রহমান ওই ইউনিয়নের হাসুপুর গ্রামের ইউসুফ উদ্দিনের ছেলে। তিনি খৈল-ভুসির ব্যবসা করতেন। অভিযুক্ত রমজান আলী বাঘলবাড়ি গ্রামের ইছামুদ্দিন ফকিরের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে স্থানীয় স্লুইস গেটের পাশের চায়ের দোকানে বসেছিলেন হাফিজুর। এ সময় তাকে ডেকে স্লুইসগেটের পাশে নিয়ে যান রমজান। এরপর ছুরিকাঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় হাফিজুরকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন। পরে এলাকাবাসী রমজানকে আটক করে পুলিশে খবর দেন।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি