মোবাইল ফোন কেড়ে নেওয়ায় স্কুলছাত্রের ‘আত্মহত্যা’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫২ আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মোবাইল ফোন কেড়ে নেওয়ায় শাহ আলম (১৭) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার রহনপুর পৌর এলাকার পুরাতন প্রসাদপুর মহল্লায় এ ঘটনা। শাহ আলম ওই এলাকার কাবির আলীর ছেলে। সে স্থানীয় এক বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে ঘুম থেকে উঠে বাড়িতে বসে মোবাইল ফোনে পাবজি গেম খেলছিলো শাহ আলম। এ সময় তার মা হাত থেকে মোবাইল কেড়ে নেন। কিছুক্ষণ পর নিজ ঘরে ঢুকে গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে শাহ আলম। পরে পরিবারের বিষয়টি টের পেয়ে পুলিশের খবর দেন।

শাহ আলমের বাবা কাবির আলী বলেন, ‘আমার ছেলেটি অনেক জেদি। একটু বকাঝকা করলে না খেয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতো। পড়াশোনার পাশাপাশি এক বছরের বেশি সময় ধরে স্থানীয় একটি ইলেকট্রনিক্সের দোকানে কাজ করছিল। সে মোবাইল গেমে আসক্ত ছিল। আজ সকালে বিছানা থেকে উঠতে বললেও না শোনায় ওর মা জোর করে ফোন কেড়ে নেয়। এরপর ঘরে ঢুকে আত্মহত্যা করে।’

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনানুগ ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো খড়ের নিচে থাকা যুবকের লাশ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি