২৩ হাজার কেজি ভেজাল গুড় জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা

নাটোর প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৩

নাটোরের লালপুর উপজেলায় পৃথক অভিযানে ২৩ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করা হয়েছে। ওই ঘটনায় ২ ব্যবসায়ীকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর ভ্রাম্যমাণ আদালতে ওই জরিমানা করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর র‍্যাব সদস্যদের সহযোগিতায় শনিবার দিনব্যাপী ওই অভিযান পরিচালনা করা হয়। ২৩ হাজার কেজি ভেজাল গুড় জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা

এসময় লালপুর উপজেলার মহরকয়া বিলমারিয়া বাজারে মহসিন গুড় ভাণ্ডার থেকে ১২ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করা হয়। খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর অপরাধে ওই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এরপর উপজেলার দিলালপুর, ওয়ালিয়া এলাকার সাহাবুল গুড় ভাণ্ডার থেকে ১১ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে একই অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ২৩ হাজার কেজি ভেজাল গুড় জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা

তিনি আরও জানান, অভিযানে ওই দুই প্রতিষ্ঠান থেকে ৪৫ কেজি ফিটকিরি,২০ কেজি চুন, ৩ কেজি ফেব্রিক কালার ও ১ কেজি হাইড্রোজ জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।

/এমএস/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী