রাজশাহী মেডিক্যালের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪৩

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে দুই জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় এবং আরেকজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। 

তিনি আরও জানান, বর্তমানে ২৪ শয্যাবিশিষ্ট করোনা ওয়ার্ডে রোগী ভর্তি রয়েছেন ১০ জন। তাদের মধ্যে করোনা সংক্রমিত হয়ে ভর্তি রয়েছেন ছয় জন। করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতা নিয়ে চিকিৎসাধীন রয়েছেন দুই জন এবং উপসর্গ নিয়ে দুই জন ভর্তি হয়েছেন।

এদিকে বুধবার (২১ সেপ্টেম্বর) রামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ১৪ জন ও জয়পুরহাটের একজনের করোনা শনাক্ত হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
আমার সন্তানের হাম ছিল না, হাসপাতালে ভর্তির পর আক্রান্ত হয়
যেভাবে রাজশাহী থেকে সারা দেশে ছড়িয়ে পড়লো হাম
হামের চিকিৎসা: রাজশাহী মেডিক্যালে যা দেখা গেলো
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী