পাঁচবিবিতে দুই পরীক্ষার্থী বহিষ্কার, ৩ শিক্ষককে অব্যাহতি

জয়পুরহাট প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৮

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিষ্কার এবং দায়িত্বে অবহেলার অভিযোগে তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লাল বিহারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৩০২ নম্বর কক্ষে এসএসসির সাধারণ গণিত পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে। 

লাল বিহারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র সচিব আমিনুল ইসলাম জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ওই কক্ষে দায়িত্বরত তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরমান হোসেন বলেন, ‘লাল বিহারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাধারণ গণিত পরীক্ষা চলাকালীন দুই পরীক্ষার্থী উত্তরপত্র আদান-প্রদান করে। এই অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে ওই কক্ষে দায়িত্বরত তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

/এসএইচ/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
বগুড়ার সেই এনসিপি নেতাকে টিটিসি থেকে বহিষ্কার
জিয়ার মৃত্যুবার্ষিকীতে অশ্লীল নৃত্য, সভাপতি-সম্পাদক বহিষ্কার
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি