স্বামী-শ্বশুরের নির্যাতনের বর্ণনা দেওয়ার পর গৃহবধূর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২২, ১৫:০০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৫:০০

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নাসিমা খাতুন (২৬) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে শ্বশুর-শাশুড়িকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চকঝুরঝুরি গ্রামের পুকুর পাড় থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে তার স্বামী সুমন আলী পলাতক। চকঝুরঝুরি গ্রামের সরোয়ারের ছেলে সুমন।

স্থানীয়রা জানান, সুমনসহ পরিবারের লোকজন নাসিমাকে প্রতিনিয়ত নির্যাতন করতেন। শুক্রবার রাতে তাকে বেধড়ক পিটিয়ে আহত করেন সুমন। পরে জোর করে গ্যাস ট্যাবলেট (পোকা মারার ওষুধ) খাইয়ে পুকুর পাড়ে ফেলে আসেন নাসিমার স্বামী ও শ্বশুর। এ সময় নাসিমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ঘটনার বর্ণনা দেন নাসিমা। এর কিছুক্ষণ পরই মৃত্যু হয়।

তাড়াশ থানার ওসি (তদন্ত) নুরে আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আড়াইশ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর আগে নাসিমা উপস্থিত লোকজনের কাছে স্বামী ও শ্বশুরের নির্যাতন এবং গ্যাস ট্যাবলেট খাওয়ানোর বিষয়টি জানিয়ে গেছেন। তার জবানবন্দির ভিডিও আছে। জিজ্ঞাসাবাদের জন্য নাসিমার শ্বশুর ও শাশুড়িকে থানায় আনা হয়েছে। তার স্বামী সুমন ঘটনার পর থেকে পলাতক।

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি