শেষ সময়েও ছোটভাইকে বুকে জড়িয়ে রেখেছিল শিশু নোভা

নাটোর প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২২, ২২:৪৮আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ২২:৪৮

নাটোর শহরের উত্তর বড়গাছা এলাকায় ডোবার পানি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সম্পর্কে তারা ভাই-বোন। বৃহস্পতিবার (২৯ সন্ধ্যায়) পানিতে চুল ভেসে থাকতে দেখে ডোবায় নেমে ভাই-বোনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এ সময় ছোটভাইকে বুকে জড়িয়ে রেখেছিল বোন। ওই দুই শিশু নোভা (৮) ও সম্রাট( ৭)। তারা ওই এলাকার আব্দুল জলিলের মেয়ে রিক্তার সন্তান।

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, শহরের হাফরাস্তা এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল জলিল মেয়ে ও নাতি-নাতনিদের নিয়ে বসবাস করতেন। দুপুর ১২টার দিকে ভাই-বোন একসঙ্গে খেলতে বের হয়। এরপর থেকে তাদের খোঁজ মিলছিল না। তাদের খোঁজে শহরে মাইকিংও করা হয়।

প্রত্যক্ষদর্শী মেজবাহ বলেন, হঠাৎ বিকাল পাঁচটার দিকে বাড়ির পাশের ডোবায় মেয়েটির চুল ভেসে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে তারা পানিতে নেমে পরস্পরকে জড়িয়ে থাকা অবস্থায় ভাই-বোনের মরদেহ উদ্ধার করে।
 
সদর থানার ওসি নাছিম আহমেদ বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।   

/টিটি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের