ওভারব্রিজে বরযাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কা: নিহত বেড়ে ৪

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২২, ১২:৩৬আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১২:৪০

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় নববধূসহ বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজে ধাক্কা দেওয়ার ঘটনায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে নিহত বেড়ে চার জনে দাঁড়িয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ছয় জন।

এর আগে সোমবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার ঝাঐল এলাকায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নাটোরে বনপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেন (৬০), তার স্ত্রী পান্না খাতুন (৪০), মাইক্রোবাসচালক সেলিম (৪২) ও মানিকগঞ্জের রফিকুল ইসলাম (৩৮)।

আহতরা হলেন—বড়াইগ্রাম উপজেলার বনপাড়া গ্রামের মশিউর রহমানের ছেলে নাফি (৬) ও সাফি (৪), একই গ্রামের আবু বক্কারের ছেলে জাবের (৩৫), লালপুরের ওহেদুলের ছেলে নুরুল (৩০), রামকৃষ্ণপুর গ্রামের আমির উদ্দিনের ছেলে ওলিউল ওরফে জুয়েল (৩৫) ও ওলিউলের স্ত্রী হিরা খাতুন (২৭)।

পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, বিয়ে করে নববধূ নিয়ে ঢাকা থেকে নাটোরের বনপাড়ায় বরের বাড়ি যাচ্ছিল মাইক্রোবাসটি। ঝাঐল ওভারব্রিজ এলাকায় পৌঁছালে মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে রফিকুল মারা গেছেন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী