‘ছেলে আর আমার বুকে ফিরতে পারলো না’

রানা আহমেদ, সিরাজগঞ্জ
০৫ অক্টোবর ২০২২, ১৭:০০আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ২১:৩৩

আমার ছেলে শরিফ কই, আপনারা আমার ছেলেরে এনে দেন। শরিফ আমার বড় ছেলে, তাকে ছাড়া আমার দিন কেমনে কাটবে? শান্তিরক্ষা মিশনে প্রাণ হারানো সেনা সদস্য ছেলের ছবি বুকে জড়িয়ে এভাবেই আহাজারি করছিলেন বাবা লেবু তালুকদার। তবে বাবার আহাজারি শোনা গেলেও অধিক শোকে যেন পাথর হয়ে গেছেন মা পানজু আরা বেগম এবং স্ত্রী সালমা খাতুন। তাদের চোখে পানি থাকলেও মুখে কোনও শব্দ নেই। মাঝে মধ্যে দীর্ঘশ্বাসে প্রিয়জন হারানোর কষ্টের কথা জানান দিয়েছেন।

বুধবার (৫ অক্টোবর) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেড়া খারুয়া গ্রামে শরিফ হোসেনের বাড়িতে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। শরিফ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় বোমা বিস্ফোরণে প্রাণ হারান। শরিফের মৃত্যুর খবর শুনে স্বজনদের সান্ত্বনা দিতে ছুটে এসেছেন গ্রামবাসী। তাদের চোখ দিয়েও ঝরেছে পানি।

জেলার বেলকুচি উপজেলার ২ নম্বর ওয়ার্ডের বেড়া খারুয়া গ্রামের লেবু তালুকদারে দুই ছেলে ও এক মেয়ের মধ্যে শরিফ হোসেন বড়। ২০১৮ সালে সেবাবাহিনীতে যোগ দেন তিনি। আর এক বছর আগে যান শান্তিরক্ষা মিশনে। 

আরও পড়ুন: আইইডি বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

ছেলের বিষয়ে জানতে চাইলে শরিফের মা পানজু আরা বেগম বলেন, ছেলে কয়েকদিন আগেও আমাকে ফোনে বলেছিল তারা এক ভয়ঙ্কর জায়গায় আছে। সে বলেছিল মাগো মিশনে আর ভালো লাগছে না, দ্রুতই দেশে ফিরবো। আমার ছেলে আর আমার বুকে ফিরতে পারলো না, বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।  

শরিফের ছোটভাই কাউছার হোসেন বলেন, ১৫ দিন আগেও আমার ভাই ফোন দিয়ে বলেছিল আর দুই মাস পর দেশে আসবে। দেশে এসে বাড়ি-ঘরের কাজ করাবে। ছোটবোনকে ভালো ছেলে দেখে বিয়ে দেবে। আমার ভাইয়ের স্বপ্ন পূরণ হলো না। এখন আমার ভাই নেই, আমাদের সংসার চলবে কী করে। আমার ভাই দেশের জন্য মিশনে গিয়ে শহীদ হয়েছেন। প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এখন আমাদের একটাই দাবি, আমাদের সংসার চালানো জন্য যেন একটা চাকরির ব্যবস্থা করে দেন। তা না হলে আমাদের না খেয়ে দিন পার করতে হবে।

চাচা শান্ত সরকার বলেন, চার বছর আগে বিয়ে করেন শরিফ। তাদের এখনও বাচ্চা হয়নি। শরিফের এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। তিনি আরও বলেন, আজ সকালে বগুড়া থেকে সেনাবাহিনীর সদস্যরা শরিফের বাড়িতে এসে তার বাবার হাতে এক লাখ টাকার চেক তুলে দিয়েছেন। কিন্তু শরিফের টাকায় চলা সংসারের এখন যে কি হাল হবে, আল্লাহই ভালো জানেন। শরিফের ছোটভাইটাকে সরকার থেকে একটা চাকরির ব্যবস্থা করে দিলে পরিবারটা বেঁচে যাবে। 

আরও পড়ুন: শান্তিরক্ষী জাহাংগীরের মৃত্যুতে বাকরুদ্ধ বাবা, অঝোরে কাঁদছেন স্ত্রী

এদিকে শরিফের স্ত্রী সালমা খাতুন স্বামী হারিয়ে শোকে যেন পাথর হয়ে গেছেন। স্বামীর বিষয়ে জানতে চাইলে তিনি প্রশ্ন রাখেন, ‘আমি এখন কোথায় যাবো, কার কাছে যাবো?’  

এরআগে, সোমবার (৩ অক্টোবর) সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় ৪ অক্টোবর রাত ১টা ৩৫ মিনিট) বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি গাড়িতে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর- আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- বিস্ফোরণে বাংলাদেশি তিন সেনা সদস্য প্রাণ হারান। তাদের একজন সিরাজগঞ্জের শরিফ হোসেন। এছাড়া বিস্ফোরণে ব্রাহ্মণবাড়িয়ার জসিম উদ্দিন (৩১) ও নীলফামারীর জাহাংগীর আলম (২৬) প্রাণ হারিয়েছেন।

/টিটি/
সম্পর্কিত
সংকট, সংঘাত ও শান্তির লড়াইয়ে বাংলাদেশি শান্তিরক্ষীরা
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
খাগড়াছড়িতে দুই দলের গোলাগুলির পর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের