নাটোরে পুরোহিত ও আনসার সদস্যের মৃত্যু

নাটোর প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২২, ১৯:০৯আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১৯:০৯

দেবী দুর্গাকে বিসর্জনের আগেই প্রাণ গেলো পুরোহিত ও আনসার সদস্যের। বিসর্জন অনুষ্ঠানের আগে হঠাৎ তাদের বুকে ব্যথা শুরু হয়। বুধবার (৫ অক্টোবর) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। 

নিহত পুরোহিতের নাম বিশ্বনাথ চক্রবর্তী। তার বাড়ি নওগাঁ জেলার পাথরঘাটা এলাকায়। তবে তিনি নাটোর শহরের বড় হরিশপুর শাহপাড়ায় বসবাস করতেন। আনসার সদস্যর নাম আল্লাউদ্দিন আলী। তিনি নলডাঙ্গা উপজেলার মাধনগর ভট্টপাড়া গ্রামের বাসিন্দা।
 
নাটোর জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি উমা চৌধুরী জলি ও আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর উপজেলার তেবাড়িয়া এলাকার পালপাড়া সর্বজনীন দুর্গা পূজামণ্ডপের সাধারণ সম্পাদক অমল কুমার বলেন, সকাল সাড়ে ১০টার দিকে পূজার প্রায় শেষ মুহূর্তে দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন ওই পুরোহিত। এ সময় কমিটির সদস্যরা তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাটোর আনসার-ভিডিপির কমান্ড্যান্ট শফিকুল আলম বলেন, ওই আনসার সদস্য নলডাঙ্গা উপজেলার আঁচড়াখালী আনন্দময়ী কালিমন্দিরে দায়িত্ব পালন করছিলেন। গত রাত ৩টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকাল ১১টার দিকে তিনি মারা যান। 

/টিটি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ