মেলায় গিয়ে ফেরেনি স্কুলছাত্র বিজয়, ৬ দিন পর মিললো লাশ

বগুড়া প্রতিনিধি
১১ অক্টোবর ২০২২, ১৩:২৭আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১৪:০৩

বগুড়ার শাজাহানপুর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর বুলবুল হোসেন বিজয় (৯) নামে এক স্কুলছাত্রের গলা ও হাত-পায়ের রগ কাটা লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে উপজেলার মাদলা ইউনিয়নের লক্ষ্মীকোলা গ্রামের একটি পরিত্যক্ত ইটভাটা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। 

শাজাহানপুর উপজেলার লক্ষ্মীকোলা গ্রামের ভ্যানচালক শহিদুল ইসলামের ছেলে বিজয়। সে লক্ষ্মীকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। 

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত ৫ অক্টোবর বিকালে প্রতিবেশী অন্য শিশুদের সঙ্গে মাদলা মালিপাড়ায় মেলায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় বিজয়। সন্ধ্যার পর অন্য শিশুরা বাড়ি ফিরলেও সে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে শাজাহানপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বিজয়ের বাবা শহিদুল। আজ সকালে লক্ষ্মীকোলা গ্রামের লোকজন মাহমুদের পরিত্যক্ত ইটভাটার চিমনির কাছে দুর্গন্ধ পান। কাছে এগিয়ে সেখানে বিজয়ের গলা ও হাত-পায়ের রগকাটা এবং পচন ধরা লাশ দেখতে পান। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠান।

বিজয়ের বাবা শহিদুল ইসলাম বলেন, ‘আমার তিন ছেলের মধ্যে বিজয় দ্বিতীয়। আমি দরিদ্র ভ্যানচালক, কারও সঙ্গে কোনও বিরোধ নেই। কারা কী কারণে আমার ছোট ছেলেটাকে নৃশংসভাবে হত্যা করলো বুঝতে পারছি না। তবে যেই হত্যা করুক, আমি তার শাস্তি চাই।’

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। নিহতের পরিবারের সদস্যরাও এ ব্যাপারে কিছু বলতে পারছেন না। সিআইডি পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের