রাবি শিক্ষার্থীর মৃত্যু: রামেক হাসপাতাল ভাঙচুর

রাজশাহী প্রতিনিধি
২০ অক্টোবর ২০২২, ০৩:৩৩আপডেট : ২০ অক্টোবর ২০২২, ০৩:৪৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তার ‘চিকিৎসায় অবহেলা’র অভিযোগ তুলে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। 

মারা যাওয়া শিক্ষার্থীর নাম কে জি এম শাহরিয়ার। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি দিনাজপুরের বিরলে। তিনি ওই হলের ৩৫৪ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। 

সহপাঠীরা বলছেন, রাত ৮টার দিকে ওই হলের তিনতলা থেকে পড়ে যান শাহরিয়ার। দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তার মৃত্যু হয়। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতালে ভাঙচুর চালান শিক্ষার্থীরা।

তাদের অভিযোগ, রাতে আহত শাহরিয়ারকে নিয়ে যাওয়ার পৌনে এক ঘণ্টা হয়ে গেলেও ডাক্তার আসেননি। কাজ হচ্ছে বলে সময়ক্ষেপণ করেছে।

রাবি শিক্ষার্থীর মৃত্যু: রামেক হাসপাতাল ভাঙচুর

ঘটনাস্থলে থাকা জাহাঙ্গীর নামে এক শিক্ষার্থী বলেন, শাহরিয়ার ভাইকে সোয়া ৮টার দিকে মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। কিন্তু রাত সোয়া ৯টা পর্যন্ত তার চিকিৎসা শুরু হয়নি। কোনও ডাক্তার নেই। একজন ইন্টার্ন ডাক্তার আছেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, শিক্ষার্থীরা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। ওই শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। অহেতুক চিকিৎসা অবহেলার অভিযোগ তুলে শিক্ষার্থীরা হাসপাতালে ভাঙচুর চালিয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি