সিরাজগঞ্জ থেকে রংপুরে যাচ্ছে না বাস

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২২, ১১:০৮আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১১:৫৪

বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় সিরাজগঞ্জ থেকে রংপুরমুখী বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। টার্মিনালে রংপুরগামী বাসগুলো সারি সারি দাঁড়িয়ে আছে। এতে বগুড়া-রংপুর, সৈয়দপুর ও বাংলাবান্ধার যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

শনিবার (২৯ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দুলাল শেখ দুলু জানান, বিএনপির নেতাকর্মীরা গাড়িতে নাশকতা চালাতে পারে, এই আশঙ্কায় রংপুরগামী বাস দুই দিন বন্ধ রাখা হয়েছে।

এর আগে শুক্রবার (২৮ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ থেকে রংপুরগামী কোনও বাস ছেড়ে যায়নি। সর্বশেষ গত বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জ থেকে রংপুরের উদ্দেশ্যে বাস ছেড়ে গেছে।

সৈয়দপুরগামী যাত্রী হেলাল শেখ বলেন, ‘সকালে বাসস্ট্যান্ডে এসে টিকিট কাটার সময় কাউন্টারের লোকজন বলেন, দুই দিনের জন্য রংপুরমুখী কোনও বাস চলবে না। তী কারণে বাস যাবে না, সেটা ঠিকমতো বলেননি তারা। নিরূপায় হয়ে বাড়ি ফিরে যাচ্ছি।’

সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. আতিকুর রহমান আতিক বলেন, ‘শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর মোটর মালিক সমিতি পরিবহন ধর্মঘট ডেকেছে। তাদের পক্ষ থেকে আমাদেরও রংপুরে বাস না পাঠাতে বলা হয়েছে। এই কারণে দুই দিন বাস বন্ধ থাকবে।’

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘রংপুরে বিএনপির সমাবেশে জেলা থেকে নেতাকর্মীরা যাবেন। এ কারণে সমাবেশ বানচাল করতে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। বিএনপির যেসব নেতাকর্মী যাওয়ার ঠিকই বিকল্প পথে চলে গেছেন।’

জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক বলেন, ‘সমাবেশের নামে বিএনপি জ্বালাও-পোড়াও করে। জনগণের শান্তি বিনষ্ট করলে সরকার বসে থাকবে না। যুবলীগ মাঠে নামলে বিএনপির আন্দোলন সংগ্রাম আগের মতো হাওয়ায় মিশে যাবে।’

রংপুরে বিএনপির সমাবেশের আগের দিন থেকে সিরাজগঞ্জ থেকে কোনও বাস রংপুরের উদ্দেশ্যে যাচ্ছে না উল্লেখ করে একরামুল হক বলেন, ‘বিগত দিনে বিএনপির নেতাকর্মীরা পরিবহনে জ্বালাও-পোড়াও করেছে। এ কারণে সমাবেশে নাশকতার আশঙ্কা থাকায় বাস বন্ধ করে দিয়েছেন পরিবহনের নেতাকর্মীরা। এতে সরকারের কোনও হস্তক্ষেপ নেই।’

উল্লেখ্য, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ কয়েকটি দাবিতে শুক্রবার সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় রংপুর জেলা বাস মালিক সমিতি। বিএনপির নেতাকর্মীরা বলছেন, গণসমাবেশে মানুষের উপস্থিতি ঠেকাতে বাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাস মালিক সমিতির নেতারা এ অভিযোগ অস্বীকার করেছেন।

/এসএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের