রাতের আঁধারে টুকরো টুকরো হলো কৃষকের স্বপ্ন

নাটোর প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২২, ১৭:১৮ আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১৭:১৮

নাটোরের বাগাতিপাড়া উপজেলার সোনাপুর-দীঘাপাড়া এলাকার সবের আলীর ছেলে কৃষক সাদ্দাম হোসেন। তিনি ২০ শতাংশ জমি লিজ নিয়ে প্রায় ৪০ হাজার টাকা খরচে ফুলকপির চাষ করেন। দিন রাতের পরিশ্রমে ফসল তোলার সময় আসে। গত দুই দিনে তিনি ৮০ টাকা দরে ২০ কেজি ফুলকপি বিক্রিও করেছেন। 

তবে রবিবার দিবাগত রাতে (৩১ অক্টোবর)কে বা কারা জমির সব ফুলকপি কেটে নষ্ট করে দিয়েছে। এতে তার প্রায় ২ লাখ ২৪ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সাদ্দাম। 

 তিনি আরও বলেন, রবিবার সন্ধ্যা পর্যন্ত ওই জমিতে কাজ করেছি। কিন্তু সোমবার সকালে আমার এক ভাগ্নে প্রাইভেট পড়ে ফেরার পথে ফুলকপির জমির দৃশ্য দেখে এসে আমাকে জানায়। পরে জমিতে গিয়ে অবস্থা দেখে আমি হতাশ।

অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, কোনও শত্রু আছে এমন জানা নেই। অথচ আমার যে ক্ষতি করেছে তা মেনে নিতে পারছি না। 

 তিনি আরও জানান, ফুলকপির জমি ছাড়াও আরও ৭-৮ বিঘা জমি লিজ নিয়ে সবজির চাষ করেছেন। এমন অবস্থায় অন্যান্য জমির সবজি নিয়ে তিনি চিন্তায় পড়েছেন। 

বাগাতিপাড়া থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে কোনও অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।  

/টিটি/
সম্পর্কিত
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
১০ বছরেও সড়কটি মেরামত হয়নি, হাজারো মানুষের দুর্ভোগ
সোনালী ব্যাংকের বরখাস্ত ৫ কর্মকর্তার কার বিরুদ্ধে কী অভিযোগ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি