বন্ধুকে গালি দেওয়ায় দোকানদারের সঙ্গে বিবাদ, ছুরিকাঘাতে তরুণ নিহত

পাবনা প্রতিনিধি
০১ নভেম্বর ২০২২, ২১:২২আপডেট : ০১ নভেম্বর ২০২২, ২১:২২

পাবনা চায়ের দোকানে ক্যারম খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হাসিব হোসেন (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের কাশিনাথপুর রেললাইনের পাশে এই ঘটনা ঘটে।

নিহত হাসিব সদর উপজেলার ছোট মনোহরপুর গ্রামের এজাহার প্রামানিকের ছেলে। পেশায় তিনি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন।

ঘটনাস্থলে উপস্থিত থাকা নিহতের বন্ধু শফিকুল ইসলাম বলেন, ঘটনার সময় হাসিব, সাজ্জুল, আমিসহ চার জন কাশিনাথপুর রেললাইনের পাশে স্বাধীন সরদারের চায়ের দোকানে ক্যারম খেলছিলাম। খেলার মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। দোকানদার স্বাধীন আমাকে গালিগালাজ করে। তাকে গালিগালাজ করতে নিষেধ করলে একপর্যায়ে লাঠি দিয়ে আমাকে মারধর করে।

তিনি বলেন, এ সময় আমার বন্ধু হাসিব প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে স্বাধীন ও তার চাচা রাজা সরদার তাকে লাঠি দিয়ে মারধর শুরু করে। একপর্যায়ে স্বাধীন তার দোকানে থাকা ছুরি নিয়ে এসে হাসিবের পিঠে ছুরিকাঘাত করে। আশপাশের লোকজন মিলে হাসিবকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ক্যারম খেলা নিয়ে বাগবিতণ্ডার সূত্র ধরে ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী