আ.লীগ সরকার জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করেছে: পলক

নাটোর প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২২, ১২:০৬আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১২:০৬

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার মৌলিক অধিকার নিশ্চিত করে বাংলাদেশকে মানবিক রাষ্ট্রে পরিণত করেছে।’

শুক্রবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় নাটোরের সিংড়া গোল-ই-আফরোজ কলেজে ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জুনাইদ আহমেদ বলেন, ‘একটি দেশের মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা ওই রাষ্ট্রের দায়িত্ব। আজ থেকে ৫০ বছর আগে বিষয়টি অনুধাবন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই দেশ স্বাধীনের পর তিনি পাঁচটি মৌলিক অধিকারকে সংবিধানে লিপিবদ্ধ করেন। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দীর্ঘদিন দেশের মানুষকে সেই খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করা হয়।’

তিনি আরও বলেন, ‘এক সময় ২০ বছর আন্দোলন করেও উপজেলা পর্যায়ে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। গত ১২ বছরে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি অ্যাম্বুলেন্স দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা আর পথ অনুসরণ করে আমি সিংড়াবাসীকে আমৃত্যু সেবা দিতে চাই। সিংড়া হলো একটি পরিবার। আর আমি এই পরিবারের সেবক হিসেবে আজীবন মানুষের সেবা করতে চাই।’

এ সময় অন্যান্যের মধ্যে আয়োজক আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কান্ট্রি ডাইরেক্টর ডা. আহমেদ তাহের হামিদ এবং তার ছেলে সালমান বক্তব্য রাখেন।

/এসএইচ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
দুর্নীতি ও মানিলন্ডারিংনুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে 
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের