হাত-পা বেঁধে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা

বগুড়া প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২২, ১৮:২৭আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১৮:২৭

বগুড়ার আদমদীঘিতে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী গোলাম মোস্তফাকে (৫০) কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার পূর্ব ঢাকা রোডের বকুলতলায় এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এই হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তার হাত-পা বেঁধে মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার পর মৃত ভেবে ফেলে গেছে।

তাকে প্রথমে আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও স্বজনরা জানান, আহত গোলাম মোস্তফা আদমদীঘির শিবপুর গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনি আদমদীঘি সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার ট্রাক মেরামতের জন্য বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সান্তাহার বাইপাসে গ্যারেজে যান। কাজ শেষ না হওয়ায় রাত সাড়ে ৩টার দিকে মোটরসাইকেলে শিবপুরের বাড়ি ফিরছিলেন।

পূর্ব ঢাকা রোড রেলগেটের পশ্চিমে পৌঁছালে বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত ৬/৭ জনের একদল মুখোশধারী তার পথরোধ করে। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর হাত-পা বেঁধে তার মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ ১১ হাজার টাকা নিয়ে যায়। টের পেয়ে টহল পুলিশ তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তার ভাই গোলাম মর্তুজা জানান, গত ২৯ আগস্ট রাতে ছাতিয়ানগ্রাম সড়কে দুর্বৃত্তরা তার ছেলে ওয়েল্ডিং মিস্ত্রি মাহবুব আলমকে একই কায়দায় পথরোধ করে কুপিয়ে হত্যা করে। এ সংক্রান্ত মামলাটি গোলাম মোস্তফা তদারকি করেন। এ কারণেই তার ভাইকে হত্যাচেষ্টা করা হয়েছে।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, হামলার ঘটনায় শুক্রবার বিকাল পর্যন্ত মামলা হয়নি। এটা ছিনতাইকারীদের কাজ হতে পারে। মামলা দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম