জয়পুরহাটে বিএনপির সম্মেলনে ককটেল বিস্ফোরণ, আটক ৬

জয়পুরহাট প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২২, ২০:৩৬আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ২০:৩৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। এ সময় বিএনপির ছয় নেতাকর্মীক আটক করা হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) বিকালে ধরঞ্জী হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল থেকে সম্মেলনে জেলা-উপজেলার নেতাকর্মীরা উপস্থিত হন। দুপুরে সম্মেলন উদ্বোধনের সময় বিএনপির পদবঞ্চিতরা মঞ্চস্থলের পেছন থেকে ককটেল নিক্ষেপ করেন। সেটি বিস্ফোরিত হলে মাঠের নেতাকর্মীরা ছোটাছুটি শুরু করেন। এ অবস্থায় তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ সময় সম্মেলনস্থল থেকে বিএনপির ছয় নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

পাঁচবিবি উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ডালিম বলেন, ‘সম্মেলন উদ্বোধনের সময় মঞ্চের পেছন থেকে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ কারণে নেতাকর্মীরা সম্মেলনস্থল ত্যাগ করেন। কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা জানি না। তবে আমাদের কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।’

তিনি আরও বলেন, ‘পরবর্তী সময়ে পাড়ইল গ্রামে আলোচনা সভা করে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হাকিম মন্ডলকে সভাপতি ঘোষণা করা হয়েছে। পরে বাকিদের নাম ঘোষণা করে দেওয়া হবে।’

এ বিষয়ে পাঁচবিবি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইশতিয়াক আলম বলেন, ‘বিএনপির পদবঞ্চিত একটি পক্ষ সম্মেলনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করে। ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সেইসঙ্গে ছয় জনকে আটক করা হয়।’

/এএম/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি