হত্যার ২৬ বছর পর একজনের যাবজ্জীবন, ১৫ জন খালাস

বগুড়া প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২২, ১৮:২৮আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৮:২৮

বগুড়ার কাহালুতে পুকুর নিয়ে বিরোধে মজিবর রহমান নামে এক কৃষকে মারপিটের পর কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ২৬ বছর প তসলিম উদ্দিন (৭০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। 

মামলায় অভিযোগ প্রমাণ না হওয়ায় ১৫ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) বগুড়ার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মাদ কামরুল হাসান খান এ রায় দেন। আদালতের অতিরিক্ত পিপি কাজী রবিউল আলম মিঠু এ তথ্য নিশ্চিত করেন। 

এজাহার ও আদালত সূত্র জানায়, বগুড়ার কাহালু উপজেলার লক্ষ্মীমণ্ডপ গ্রামে একটি পুকুরের মালিকানা নিয়ে কৃষক মজিবর রহমানের সঙ্গে প্রতিবেশী মৃত তোরাব আলীর ছেলে তসলিম উদ্দিনের বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ১৯৯৬ সালের ৮ আগস্ট আসামিরা মারপিটের পর কৃষক মজিবর রহমানকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ বিষয়ে নিহতের ভগ্নিপতি কাহালু থানায় ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ আসামিদের গ্রেফতার করলে পরবর্তীতে তারা জামিনে ছাড়া পান। তদন্ত কর্মকর্তা সব আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলা চলাকালে চার আসামি মারা যান। দীর্ঘ ২৬ বছর পর বুধবার ১৬ আসামির উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণ হওয়ায় তসলিম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এছাড়া ১৫ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

অতিরিক্ত পিপি কাজী রবিউল আলম মিঠু জানান, সাজাপ্রাপ্ত আসামিকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম