বাসের পর রাজশাহীতে সিএনজি ও থ্রি-হুইলারের ধর্মঘট

রাবি প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২২, ১৯:৩৩আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ১৯:৩৩

রাজশাহীতে আগামীকাল শনিবার (৩ ডিসেম্বর) বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। এর মধ্যে বৃহস্পতিবার থেকে আগে ১০ দাবিতে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক সমিতি। ফলে রাজশাহী ও পার্শ্ববর্তী জেলা নাটোর, চাঁপাইনবাবগঞ্জ থেকে নেতাকর্মীরা অটোরিকশা যোগে আসছিলেন। তবে চলমান এই বাস ধর্মঘটের মধ্যে এবার সিএনজিচালিত অটোরিকশা ও থ্রি–হুইলারের ধর্মঘটও ডেকেছে জেলা মিশুক–সিএনজি মালিক সমিতি।

মিশুক-সিএনজি মালিক সমিতির সহ-সভাপতি আহসান হাবিব জানান, তাদের গাড়ির লাইসেন্স আছে। কিন্তু বাস মালিকেরা তাদের গাড়িকে ‘অবৈধ’ বলেন। মহাসড়কে তাদের গাড়ি চলাচলে বাস মালিকরা বাধা দেয়।

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার রাতে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে, ২ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য মহাসড়কসহ কোনও রাস্তায় সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা ও থ্রি-হুইলার চলবে না।’

দাবি দুটি হলো- বাস মালিকদের বাধা এবং বিআরটিএর হয়রানি বন্ধ করা।

/এফআর/
সম্পর্কিত
ধর্মঘট প্রত্যাহার, বাস চলছে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে
নওগাঁ থেকে সব রুটের বাস চলাচল বন্ধ
দুদিন পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, মঙ্গলবার থেকে চলবে বাস
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি