বগুড়ায় ছাত্রলীগের ৫২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২২, ১৬:২৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৬:৫৪

বগুড়া জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের ওপর হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় ১৭ জনের নাম উল্লেখসহ পদবঞ্চিত আন্দোলনকারী ৫২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। সংগঠনের সভাপতি সজীব সাহা রবিবার (৪ ডিসেম্বর) রাতে সদর থানায় মামলাটি করেন। শনিবার রাতে সরকারি আজিজুল হক কলেজে এ হামলায় ৭-৮ জন আহত ও ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

নামীয় আসামিরা হলেন- নবগঠিত কমিটির সহ-সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সিদ্ধার্থ কুমার দাস ও নূর মোহাম্মদ সাগর, যুগ্ম সম্পাদক মাহফুজার রহমান, আহসান হাবিব শুভ এবং সাংগঠনিক সম্পাদক আল এমরান হোসেন, সাদেকুল ইসলাম শুভ, সুজন আহমেদ, জোবায়েদ সরদার সিহাব, জাকিউল আলম, স্বাধীন, সৌরভ হোসাইন, পান্না মন্ডল, সুলতান মাহমুদ, সিজার, এন এম সাগর ও রাকিবুল হাসান।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল মাহিদুল জয়ের নেতৃত্বে ২০-৩০টি মোটরসাইকেলে অন্তত ৫০ নেতাকর্মী সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করতে যান। সভাপতি ও সাধারণ সম্পাদক অধ্যক্ষের বাসভবনে গেলে পদের দাবিতে আন্দোলনকারী সহ-সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ ও যুগ্ম সম্পাদক মাহফুজার রহমানের নেতৃত্বে বিভিন্ন অস্ত্রে সজ্জিতরা হামলা চালিয়ে মারধর এবং মোটরসাইকেল ভাঙচুর করে। 
তাদের মারধরে সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, শহর ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান সাব্বিরসহ সাত জন আহত হন। ভাঙচুর করা হয় কমপক্ষে ১৫টি মোটরসাইকেল।

মামলার বাদী জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা দাবি করেন, রবিবার রাতে সদর থানায় হামলাকারী ৫২ জনের বিরুদ্ধে মামলা করেছেন। সোমবার বিকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবু কুমার সাহা জানান, মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বশেষ খবর

কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী