ক্যাপশন দেখলে মনে হবে আমিই দুর্নীতি করছি: আসিফ মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৫, ১৬:১০আপডেট : ১২ মে ২০২৫, ১৬:১০

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সোমবার (১২ মে) প্রকাশিত একটি অনলাইন সংবাদের বিভ্রান্তিকর শিরোনামের শিকার হয়েছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক পেজে বিস্তারিত প্রতিক্রিয়া জানিয়েছেন।

নিজের প্রতিক্রিয়ায় ফেসবুকে আসিফ মাহমুদ লেখেন, ‘ফ্রেমিংটা দেখেন! আমার পেজ থেকে অভিযোগ বক্সটি ওপেনই করা হয়েছিল এলজিআরডি এবং যুব ও ক্রীড়ার দুর্নীতির অভিযোগ আহ্বান করে। সকালে সেটার রিপোর্টটা আমার পেজ থেকে আপলোড করা হয়েছে। যেহেতু এই দুই মন্ত্রণালয়ের বিষয়েই অভিযোগ চাওয়া হয়েছে ফলে এ সংক্রান্ত অভিযোগ বেশি আসবে এটাই স্বাভাবিক।’

তিনি আরও লেখেন, ‘অধিকতর স্বচ্ছতা নিশ্চিতেই প্রাপ্ত অভিযোগগুলোর একটা সিনোপসিস প্রকাশ করা হয়েছে। অভিযোগগুলো আমরা যথাযথ কর্তৃপক্ষ দ্বারা তদন্তপূর্বক ব্যবস্থা নিচ্ছি।’

প্রকাশিত নিউজের শিরোনামের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘নিউজের পুরো কন্টেন্টই আমার পেজের পোস্ট কপি-পেস্ট। অথচ থাম্বনেইল আর ক্যাপশন দেখলে মনে হবে আমিই দুর্নীতি করছি! ’

আসিফ মাহমুদ তার পোস্টে আরও অভিযোগ করেন, ‘সম্পাদক ছাড়া উক্ত পত্রিকার বিগত সময়ের পলিটিক্যালি নিয়োগ পাওয়া কেউই বদলায়নি।’

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল উপদেষ্টা আসিফ মাহমুদ ইমেইলের মাধ্যমে দেশের নাগরিকদের নিজ মন্ত্রণালয়ের ঘুষ, দুর্নীতি ও অনিয়ম সম্পর্কিত অভিযোগ এবং পরামর্শ জানানোর আহ্বান করেন। এর পরিপ্রেক্ষিতে ১১ মে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত মোট ৯০৯টি ই-মেইল পাওয়া গেছে। যার মধ্যে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ছাড়াও অন্যান্য মন্ত্রণালয়ের অভিযোগ ছিল।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
‘কালশী বস্তির আগুনে ষড়যন্ত্রের শঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই’
‘টাকা নেওয়ার’ অভিযোগ: কুমিল্লার প্রশাসককে ‘মূর্খ’ বললেন আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী