পুলিশি ব্যারিকেডে হলো বিএনপির বিক্ষোভ সমাবেশ

নাটোর প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২২, ১৪:০৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১৪:০৩

নাটোরে পুলিশি ব্যারিকেডে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি ও সহযোগী সংগঠন ওই কর্মসূচির আয়োজন করে।

জানা গেছে, সকাল সাড়ে ১০ টার দিকে শহরের আলাইপুর এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নেন নেতাকর্মীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বাধা দিলে দলীয় নেতাকর্মীরা সেখানেই এক সমাবেশ করেন। এ সময় পুলিশ তাদের ঘিরে রাখে।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, ফরহাদ আলী দেওয়ান শাহিনসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

পুলিশি ব্যারিকেডে হলো বিএনপির বিক্ষোভ সমাবেশ

সমাবেশে বক্তারা বলেন, এই অবৈধ সরকার সব কিছুই অবৈধভাবে জোর করে করতে চায়। এই সরকার এখন বিএনপির গণজোয়ারকে ভয় পাচ্ছে। তাই বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশির নামে পরিবারের মা, বাবা, ভাই, বোন, স্ত্রী-সন্তানদের হয়রানি করছে। মিথ্যা মামলা দিয়ে তাদের গ্রেফতার করে কারাগারে বন্দি করছে। এভাবে সাধারণ জনগণকে ভয় দেখিয় বিএনপিকে প্রতিহত করা যাবে না। 

বক্তারা দাবি করেন, যতদিন খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব জাতীয় নেতা ও সারা দেশে গ্রেফতার বিএনপির নেতাকর্মীদের মুক্তি দেওয়া না হবে ততদিন রাজপথে মুক্তির আন্দোলন চালিয়ে যাবেন।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের