রাষ্ট্রদূতদের নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘রাষ্ট্রদূতদের জন্য আমরা যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা করে থাকি। বিশেষ রাষ্ট্রদূতদের বাড়তি নজরদারিতে রাখা হয়। সেজন্য মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে মনে করি না। ভুল বোঝাবুঝির জায়গা থেকে হয়তো তিনি বলেছেন। সেখানে এমন কিছু হয়নি, যাতে নিরাপত্তা বিঘ্নিত হবে।’
বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী নগরের সিঅ্যান্ডবি মোড়ে ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু মুর্যাল’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস গত ১৪ ডিসেম্বর সকালে রাজধানীর শাহীনবাগে বিএনপির নিখোঁজ নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় যান। তার সেখানে যাওয়ার পর বাসার সামনে ‘মায়ের কান্না’ সংগঠনের ব্যানার হাতে কিছু লোক অবস্থান নেন। তারা জিয়াউর রহমানের বিরুদ্ধে বিচারের নামে সামরিক ব্যক্তিদের হত্যার অভিযোগ করেন। ১৯৭৭ সালে সেই ঘটনার ভুক্তভোগী পরিবারগুলোর বাড়িতে যাওয়ার আহ্বান জানান। তাতে মার্কিন রাষ্ট্রদূত সাড়া দেননি বলে অভিযোগ করেছে সংগঠনটি। সে সময় ‘নিরাপত্তাজনিত কারণে’ চলে আসতে বাধ্য হন পিটার ডি হাস। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে এ বিষয়ে কথা বলেন।
সেদিনের ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেখানে ঘটনাটি ঘটেছে সেটি আমারই নির্বাচনি এলাকা। আমরা জানতাম না তিনি একটি বাসায় যাবেন। রাষ্ট্রদূত বলেছেন, জানাজানি হয়েছে। কিন্তু আমরা সেটা জানতাম না। সেদিন ঘটনাটি জানার পরপরই রাষ্ট্রদূতের নিরাপত্তার জন্য পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। তার আসা যাওয়ায় সময় যেন কোনও ধরনের বিঘ্ন না ঘটে এ বিষয়ে পুলিশ সজাগ ছিল।’
আরও খবর—
শাহীনবাগে কী হয়েছিল, জানালো মার্কিন দূতাবাস
মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তায় ঘাটতি ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে বিবাদ সৃষ্টিতে উসকানি দিচ্ছে বিএনপি: কাদের
‘মায়ের কান্না’র স্মারকটি নিলেই বিতর্কের ঊর্ধ্বে থাকতেন মার্কিন রাষ্ট্রদূত: তথ্যমন্ত্রী
মার্কিন রাষ্ট্রদূতকে হেনস্তার ঘটনায় সরকার জড়িত, দাবি বিএনপির
মার্কিন রাষ্ট্রদূতের শাহীনবাগে যাওয়ার খবর কে প্রচার করলো, জানতে চান পররাষ্ট্রমন্ত্রী
আমেরিকা-কানাডা খুনিদের মানবাধিকার রক্ষায় ব্যস্ত: প্রধানমন্ত্রী
পিটার হাসকে জিজ্ঞেস করি, যুক্তরাষ্ট্রে প্রতি মাসে কতজন গুম হয়: ওবায়দুল কাদের
জিয়ার আমলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ মার্কিন রাষ্ট্রদূতের কাছে









