চুন-ফিটকিরি-রং ও চিনির সিরাপে তৈরি হতো খেজুর গুড়

নাটোর প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২২, ১৭:২১আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১৭:২১

নাটোরের বাগাতিপাড়া এবং লালপুর উপজেলার তিন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে চার হাজার ৫০০ কেজি ভেজাল গুড় জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নাটোর জেলা কার্যাল‌য়। এ সময় সাত হাজার ৬০০ লিটার চিনির সিরাপ জব্দ করা হয়েছে। দীর্ঘদিন ধরে ওসব কারখানায় ফিটকিরি, চুন, রং ও চিনির সিরাপ দিয়ে খেজুর গুড় তৈরি করা হতো। এ অপরাধে তিন প্রতিষ্ঠানকে এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সাত কেজি হাইড্রোজ, ২০ কেজি ফিটকিরি, ৩০ কেজি চুন এবং তিন লিটার টেক্সটাইল রং জব্দ

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো. মেহেদী হাসান তানভীর বলেন, ‌‘সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত অ‌ভিযা‌ন চালানো হয়। এ সময় লালপুরের বালিতিতা ইসলামপুর এলাকার সাগর গুড় ভান্ডারকে খাদ্যপণ্যে নিষিদ্ধদ্রব্য মেশানোর অপরাধে ৫০ হাজার, মোহরকয়া এলাকার মহাসিন গুড় ভান্ডারকে ৭০ হাজার এবং বাগাতিপাড়ার রহিমানপুর বাজার এলাকার সেলিম গুড় ভান্ডারকে ৭০ হাজারসহ এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।’

ওসব কারখানায় ফিটকিরি, চুন, রং ও চিনির সিরাপ দিয়ে খেজুর গুড় তৈরি হতো জানিয়ে মেহেদী হাসান তানভীর বলেন, ‘অভিযানে আরও সাত কেজি হাইড্রোজ, ২০ কেজি ফিটকিরি, ৩০ কেজি চুন এবং তিন লিটার টেক্সটাইল রং জব্দ শেষে ধ্বংস করা হয়েছে। সেখানে পাওয়া ১০০ বস্তা চিনি (পাঁচ হাজার কেজি) বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। জব্দ ভেজাল গুড় ও চিনির সিরাপ ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

/এএম/
সম্পর্কিত
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বাজারে নকল পণ্যের ছড়াছড়ি, চিনবেন কীভাবে
সাংবাদিক কর্মশালায় বক্তারাফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং কমাবে অসংক্রামক রোগের ঝুঁকি
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি