এক জেলাতেই ৬১ কোটি টাকার শিম উৎপাদন

নওগাঁ প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২২, ১২:২৪আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১২:২৪

নওগাঁয় এবার শীতকালীন সবজি শিমের বাম্পার ফল হয়েছে। জেলার হাট বাজারগুলোতে এখন প্রচুর পরিমাণে  শিম পাওয়া যাচ্ছে। কৃষকরাও দামও পাচ্ছেন ভালো। জেলায় চলতি শীত মৌসুমে ৮৪৫ হেক্টর জমিতে শিম চাষ হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, জেলার সদর উপজেলায় ২৭৫, রানীনগরে ২০ হেক্টর, আত্রাইয়ে ২৫, বদলগাছিতে ১২০, মহাদেবপুরে ১০০, পত্নীতলায় ৮০, ধামইরহাটে ৫০, সাপাহারে ৩৫, পোরশায় ৪০, মান্দায় ৫০ ও নিয়ামতপুর উপজেলায় ৫০ হেক্টর জমিতে শিম চাষ হয়েছে।

কৃষি বিভাগের সূত্রমতে, প্রতি হেক্টর জমিতে ১২ মেট্রিক টন হিসেবে চলতি মৌসুমে জেলা ১০ হাজার ১৪০ মেট্রিক টন শিম উৎপাদিত হচ্ছে। বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি শিম ৬০ টাকা মূল‍্যে বিক্রি হচ্ছে। সেই হিসাবে এই জেলায় এবার ৬১ কোটি টাকার শিম উৎপাদন হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর নওগাঁর উপ-পরিচালক কৃষিবিদ আবু হোসেন জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর শিমের আবাদ খুব ভালো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
দৌলতখানে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
লালমনিরহাটে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম