পছন্দের জামা কিনে না দেওয়ায় বাড়ি ফিরে প্রাণ দিলো স্কুলছাত্রী

বগুড়া প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৩, ১৯:০৯আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১৯:০৯

বগুড়ার শাজাহানপুরে মিম আকতার (১৪) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ জানুয়ারি) রাতে উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়া গ্রামের বাড়ির শয়ন ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্বজনরা জানান, মিম আকতার বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়ার রিকশাভ্যান চালক আবদুর রাজ্জাকের মেয়ে। সে স্থানীয় আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়তো। শনিবার দুপুরে বাবা-মায়ের সঙ্গে নতুন জামা কিনতে বাজারে যায়। পছন্দের জামা কিনে না দেওয়ায় সে মন খারাপ করে। বিকালে বাড়িতে ফিরে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা টের পেয়ে থানায় খবর দেন।

বাবা আবদুর রাজ্জাক দাবি করেন, মিম একটা জামা পছন্দ করেছিল। কিন্তু সামর্থ্য না থাকায় সেটি কিনে দিতে পারেননি। আর এতে মন খারাপ করে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শাজাহানপুর থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, পরিবার আত্মহত্যা দাবি করলেও এ বিষয়ে নিশ্চিত হতে শনিবার রাতে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে স্কুল ছাত্রী মিমের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি