আ.লীগের জনসভা শেষে ট্রেনের ছাদে বাড়ি ফেরার পথে কর্মী আহত

রাজশাহী প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৩, ২২:৩২আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ২২:৩২

আওয়ামী লীগের জনসভা থেকে বাড়ি ফেরার পথে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্টেশন বাজারে ট্রেন দুর্ঘটনায় এক যুবক গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, আহত যুবকের নাম মুসা। তিনি গোলজার হোসেনের ছেলে। তার গ্রামের বাড়ি নাটোরের কেশবপুরে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভা শেষে নাটোরগামী ‘নাটোর স্পেশাল’ ট্রেনের ছাদে করে এক যুবক বাড়ি ফিরছিলেন। কিন্তু উপরে থাকা ডিশ লাইনের তারে লেগে নিচে পড়ে যান এবং গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয় লোকেরা তৎক্ষণাৎ তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার পরনে নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের দেওয়া টি-শার্ট দেখা গেছে।

রামেক হাসপাতালের পুলিশ বক্সের কনস্টেবল শ্রী সঞ্জয় জানান, ট্রেন থেকে পড়া এক ব্যক্তি হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে। তার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী