ফেসবুক পোস্টে হাহা দেওয়ায় কলেজে ঢুকে ছাত্রকে ছুরিকাঘাত

রাজশাহী প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৫

ফেসবুক পোস্টে হাহা রিয়েক্ট দেওয়ায় রাজশাহী কলেজে ঢুকে এক ছাত্রকে ছুরিকাঘাত করেছে আরেক ছাত্র। আহত ছাত্রের নাম তিহাস (২১)। তিনি রাজশাহী কলেজের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রাজশাহী কলেজ মাঠে ওই ছাত্রকে ছুরিকাঘাত করে তার সহপাঠীসহ দুর্বৃত্তরা।

পরে তার অন্য সহপাঠীরা আহত ছাত্রকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। বর্তমানে রামেকের ৭ নম্বর ওয়ার্ডে আহত শিক্ষার্থীর চিকিৎসা চলছে বলে জানা গেছে।

আহত শিক্ষার্থীর সহপাঠী তারেক হোসেন সজিব জানান, তিহাস ক্লাস শেষ করে মাঠে অবস্থান করেছিলেন। এ সময় আকস্মিকভাবে কিছু যুবক তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। কিছু বুঝে ওঠার আগেই ওই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এভাবে ক্যাম্পাস চলাকালে শিক্ষার্থীকে ছুরিকাঘাত করায় তারাও নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

এ বিষয়ে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক বলেন, ঘটনাটি ঘটেছে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। যে ছেলে ছুরিকাঘাত করেছে কিবরিয়া, সেও মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তারই সহপাঠী তিহাস তার ফেসবুক পোস্টে হাহা রিয়েক্ট দেওয়ায় এমন ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। আর কিবরিয়ার সঙ্গে বহিরাগত আরেকজন ছিল বলে জানা গেছে। কলেজের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর পুলিশ তাদের মতো কাজ করছে।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, দুই বন্ধুর মধ্যে ছোট্ট বিষয়কে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। আহত ছাত্রের চিকিৎসা চলছে। এ বিষয় আইনি প্রক্রিয়া চলমান।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের