৫০ বছর পর বিএনপি অধ্যুষিত আসনটিতে জিতলো আওয়ামী লীগ

বগুড়া প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩২আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩২

১৯৭৩ সালের জাতীয় সংসদ নির্বাচনের দীর্ঘ ৫০ বছর পর বগুড়া-৬ (সদর) আসনে জয়ের স্বাদ পেয়েছে আওয়ামী লীগ। বুধবার (১ ফেব্রুয়ারি) এই আসনের নির্বাচনে জয়লাভ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বিএনপি অধ্যুষিত এই আসনে ৫০ বছর পর নৌকার জয়ে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস বইছে।

প্রবীণ রাজনীতিকরা জানান, দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসনে নৌকা মার্কার প্রার্থী অ্যাডভোকেট হাশেম আলী খান জাহেদী নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার পর ১৯৭৯ সাল থেকে ভোটের সংখ্যাগরিষ্ঠতায় আসনটি তাদের দখলে চলে যায়। বিএনপি নির্বাচন বর্জন করায় ১৯৮৬ সালে জামায়াতে ইসলামী ও ২০১৪ সালে জাতীয় পার্টির প্রার্থী জয় পেলেও কখনও জেতেনি নৌকার প্রার্থী।

বুধবার দিনভর সদর আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে রাত সোয়া ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক সাইফুল ইসলাম ফল ঘোষণা করেন। নৌকার প্রার্থী রাগেবুল আহসান রিপু ৪৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হন। খবরটি প্রচার হলে নেতাকর্মীরা আনন্দে ফেটে পড়েন। নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান। একে অপরকে মিষ্টিমুখ করান।

নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করা জেলা মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা বলেন, দীর্ঘদিন পর আমরা সদর আসনটি দলের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পেরে গর্বিত। জনগণ ভোট দিয়ে নৌকার মূল্যায়ন করেছেন। এ জন্য তিনি
ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

সদ্য নির্বাচিত সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু জানান, জনগণ উন্নয়নের স্বার্থে ও তার সততার কারণে ভোট দিয়েছেন। তিনি অবশিষ্ট কয়েক মাসের মধ্যে নির্বাচনি অঙ্গীকার বগুড়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়, অর্থনৈতিক অঞ্চল, শহরে যানজট নিরসনে করতোয়া নদীর দুই তীরে রাস্তা নির্মাণসহ অন্যান্য কাজ করবেন।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি