হিরো আলমের অভিযোগ যাচাইয়ের নির্দেশ দিলেন সিইসি

বগুড়া প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১৭আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪০

বগুড়া-৪ আসনের উপনির্বাচনে নন্দীগ্রাম উপজেলার ১০ কেন্দ্রের ফল পাল্টানোর অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি যাচাই করতে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে টেলিফোনে কল করে বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসানকে এই নির্দেশ দেন।

বিকালে মাহমুদ হাসান বলেন, একটি টেলিভিশন চ্যানেলে লাইভ দেখার পর সিইসি হিরো আলমের অভিযোগের বিষয়টি যাচাই করে দেখতে বলেন। যাচাই করে ‘প্রকাশিত ফল সঠিক’ উল্লেখ করে সিইসিকে জানানো হয়েছে। এছাড়া ফলাফলের সিটগুলো প্রিন্ট করে ওনাকে পাঠানো হয়।

বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বুধবার বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের প্রার্থী জাসদের (ইনু) এ কে এম রেজাউল করিম তানসেন ২০ হাজার ৪০৫ ভোটে এমপি নির্বাচিত হন। তার কাছে মাত্র ৮৩৪ ভোটে পরাজিত হন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম।

পরাজয়ের পর হিরো আলম রাত সাড়ে ১০টার দিকে বগুড়া সদরের এরুলিয়া গ্রামের নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নন্দীগ্রাম উপজেলার ১০ কেন্দ্রের ভোট বাদ দিয়ে ফল পাল্টানোর অভিযোগ করেন। হিরো আলম ফলাফল বর্জন ও এ বিষয়ে প্রতিকার পেতে আদালতে রিট করবেন বলে জানিয়েছেন।

বিষয়টি গণমাধ্যমে দেখার পর সিইসি কাজী হাবিবুল আউয়াল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফোন করে বিষয়টি যাচাই করতে বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেন। পরে নির্বাচন কর্মকর্তা আবারও ১০ কেন্দ্রের ফল যাচাই করে ‘সঠিক পাওয়ার’ কথা সিইসিকে জানিয়ে দেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিইসি দলীয় প্রতীক না থাকলেও দল থেকে মনোনয়নের ঘোষণায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে 
নাসীরুদ্দীন পাটওয়ারীর গালি নতুন নয়, মনঃক্ষুণ্ন হইনি: সিইসি
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি